Bhurungamari Pilot Government High School is the pride and pride of the people of the entire upazila and Kurigram district. A traditional educational institution established in 1920. By-Aktaruzzaman.
Saturday, December 31, 2022
Tuesday, December 27, 2022
Friday, December 23, 2022
Thursday, December 22, 2022
Wednesday, December 21, 2022
জ্ঞানই শক্তি।Knowledge is power
যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সভ্য এবং অগ্রসর । শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে । আমাদের দেশে যে ৫টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু শিক্ষা একটি । শিক্ষার প্রয়োজনীয়তা সার্বজনীন, অপরিহার্য, ব্যাপক । একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই । প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন- মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয় । একটি কুপিবাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে, ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে ।
পৃথিবীতে ভালোমতো টিকে থাকতে হলে শিক্ষা ছাড়া বিকল্প কিছুই নেই । তাই বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে শিখতে হবে । কারণ একমাত্র শিক্ষাই পারে আলোকবর্তিকা হয়ে জীবন চলার পথ দেখাতে । একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা । এই বিবেচনায় বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড । অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর ।
এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে । শিক্ষা ও দারিদ্র্যের মধ্যে দ্বান্দ্বিক সম্পর্ক বিরাজমান । প্রজন্মের পর প্রজন্ম দরিদ্র জনগোষ্ঠী কি অশিক্ষিতই থাকবে? দারিদ্র্য দূর করার জন্য চাই শিক্ষা । তাই আর্থিক ও মানসিক দারিদ্র্য দূর করার জন্য আনুষ্ঠানিক বা অন্যান্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রকৃত ফলপ্রসূ সম্মিলন প্রয়োজন । বিশ্বায়ন এই ক্ষেত্রে বিশাল সুবিধা হিসেবে কাজ করার কথা থাকলেও, নানা কাঠামোগত বাধার কারণে তা সম্ভব হচ্ছে না । অন্যদিকে উপযুক্ত কাজ এবং উপযুক্ত শ্রমিক একে অপরের নাগাল না পাওয়ায় তৈরি হচ্ছে একধরনের কূটাভাসের । এই সমস্যা সমাধানের পথগুলো আমাদেরকে ই খোঁজে বের করতে হবে ।
দেশের উন্নয়নের স্বার্থে মানব উন্নয়নে জোর দিতে হবে । এ ক্ষেত্রে পূর্ব এশিয়ার অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে । যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা খাতে বর্ধিত বিনিয়োগ দীর্ঘমেয়াদে কীভাবে রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সুফল বয়ে আনতে পারে । শিক্ষা হচ্ছে এমন একটি সম্পদ যার মালিকানা, মালিকের শরীর থেকে বিচ্ছিন্ন করা যায় না । শিক্ষা এমন একটি সম্পদ যা ব্যবহার করলে তার দক্ষতা ও দীপ্তি আরও বৃদ্ধি পায় । জ্ঞান বা শিক্ষা অর্জনের খরচ ক্রমশ কমছে । ইন্টারনেটের কল্যাণে শিক্ষা এখন নখাগ্রে এসে উপস্থিত হয়েছে ।
অন্য সব সম্পদের উৎপাদনশীলতা তাদের ক্রমপুঞ্জীভবনের সঙ্গে সঙ্গে হ্রাস পায় । অথচ শিক্ষা যত ব্যবহার করা হবে তত তার দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে । তাই অন্যান্য সম্পদের তুলনায় শিক্ষার নিম্নমুখী, মধ্যমুখী সম্প্রসারণ আমাদের জন্য বৈষম্য কমানোর বিষয়েও সহায়ক হতে পারে । যেহেতু দরিদ্রের জ্ঞানসম্পদকে ধনী ব্যবহার করতে পারে কিন্তু দখল বা লুট করে নিতে পারে না । বিশেষত ইস্ট এশিয়ার মডেলে শিক্ষা ও সম্পদ প্রবাহকে বাজার ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের যুগপৎ ব্যবহারে দরিদ্র ও ধনী উৎপাদনশীল খাত অভিমুখে এমনভাবে পরিচালনা করা সম্ভব হয়েছিল যে সেখানে একই সঙ্গে সমতা ও প্রবৃদ্ধি দুই- ই অর্জন করা সম্ভব হয়েছিল ।
আমরা যখন উন্নয়নের কথা বলি তখন প্রায়ই ভুলে যাই যে বস্তুগত উন্নয়নই একমাত্র উন্নয়ন নয় । বস্তুগত উন্নয়ন শেষ বিচারে মানবিক উন্নয়নে কতটুকু পরিণত হলো তা দিয়েই বস্তুগত উন্নয়নের সার্থকতা পরিমিত হয় । এ জন্যই বর্তমান বিশ্বে বিশ্বব্যাংকের নিম্ন আয়, মধ্যম আয়, উন্নত আয় ইত্যাদি অভিধার পাশাপাশি প্রতিযোগী আরেকটি র্যাঙ্কিং ব্যবস্থা তৈরি হয়েছে, যার ভিত্তি মানব উন্নয়ন সূচক । এই সূচকের একটি অপরিহার্য উপাদান হচ্ছে শিক্ষা । তাই শিক্ষাই হচ্ছে শক্তি।
